শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় এমপির ঐচ্ছিক তহবিল হতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান

কাপাসিয়া( গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন:

গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
১৪ জুন রবিবার সকাল ১০ টায় কাপাসিয়া উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ১৩৪ জন হত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ৪( কাপাসিয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার নায়েবে আমির বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার মজলিশে সূরা সদস্য মাওলানা শামসুল আলম, বিশিষ্ট সাংবাদিক আবু সাঈদ প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সালাউদ্দিন আইউবী এমপি বলেন, মানুষ মানুষের জন্যে। মানুষের সেবাই আল্লাহর এবাদত। আমরা সবাইকে নিয়ে কাপাসিয়াকে একটি মানবিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় এমপির ঐচ্ছিক তহবিল হতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com