রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

ব্রিজ নয় যেন মৃত্যুফাঁদ

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর,উপজেলার সরাইল-নাসিরনগর-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগ নাসিরনগর বুড়িশ্বর ইউনিয়নের মধ্যবর্তী স্হান মহাখাল খালের উপরে নির্মিত শতবর্ষী সেতুটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

জরাজীর্ণ ও ভেঙে পড়া এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন শত শত ভারী যানবাহন, যাত্রীবাহী বাস, সিএনজি ও স্কুলগামী কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।সেতুটির মাঝখানে ফাঁটল ও দুই মাথা ভেঙ্গে পড়েছে।

বিকল্প হিসেবে অস্থায়ী একটি মিনি সেতু নির্মান করা হলেও সেই সেতুটির অবস্থাও নাজুক।
দুর্ঘটনা এড়াতে স্থানীয়ভাবে নির্মিত অস্থায়ী সেতুটির নিচ থেকে মাটি সরে গেছে। ফলে সেটিও এখন নিরাপদ নয়। মূল সেতু ভেঙে পড়লে বিকল্প হিসেবে ব্যবহারের সুযোগও থাকছে না।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেতুর ডেক ও রেলিংয়ের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কংক্রিট খসে পড়ে রড রট বেরিয়ে গেছে। মূল কাঠামো মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ায় হালকা যানবাহন পারপার হলেও সেতুটি প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। স্থানীয়দের অভিযোগ, সেতুর একটি অংশ ভেঙে মূল জায়গা থেকে সরে গেছে।

বেণীপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নাজমুল হাসান বলেন, এই সেতু দিয়ে আমাদের ছেলে-মেয়েরা স্কুলে যাতায়াত করে। প্রতিদিন আতংকে থাকি কখন না জানি সেতুটা ভেঙে পড়ে। ট্রাক গেলে মনে হয় সেতুটি এখনই ভেঙে পড়বে।

একজন সিএনজি চালক কুদ্দুস মিয়া জানান, যাত্রী নিয়ে সেতুর ওপর উঠতে গেলে কলিজা শুকিয়ে যায়। গর্তের জন্য চাকা আটকে যাওয়ার উপক্রম হয়। কয়েকবার ছোটখাটো দুর্ঘটনাও হয়েছে।

এলাকাবাসী জানান, এই সেতুটি নাসিরনগর উপজেলার সাথে সরাইল ও হবিগঞ্জের সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম। সেতুটি ভেঙে পড়লে নাসিরনগরের প্রায় ৪ লাখ মানুষ সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। কৃষিপণ্য, জরুরি রোগী পরিবহন, ব্যবসা-বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে যাবে।

এলাকাবাসী দ্রুত মূল সেতুটির সংস্কার এবং টেকসই বিকল্প সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, প্রশাসনের নীরবতায় যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা প্রকৌশলী আব্দুল মোমেনের সাথে মুঠোফোনে কথা বলে ব্রিজটি সম্পর্কে জানতে চাইলে, তিনি বলেন আমি নতুন এসেছি ব্রিজটি কোথায় আমি ছিনি না।

উপজেলা নির্বাহি কর্মকর্তা শাহিনা নাসরিনের সাথে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের সাথে মোববাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি নিয়ে আমি এখনই নির্বাহি প্রকৌশলীর সঙ্গে কথা বলবোা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

ব্রিজ নয় যেন মৃত্যুফাঁদ

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com