প্রতিদিন রিপোর্ট, কাপাসিয়া।
গাজীপুরের স্থানীয় সাপ্তাহিক পত্রিকা “ঘটনার আড়ালে” গত ১৫-০৬-২০২৬ ইং তারিখে ৪ নং পাতায় প্রকাশিত “পাশাপাশি টোক ভূমি অফিস দুর্নীতির আশ্রয়, তহশিলদার আবু বেদবেরো” শীর্ষক সংবাদ আকারে প্রিন্ট পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে পাশাপাশি উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্য প্ররোচিত, বানোয়াট, ব্যক্তিগত হানাহানির ও বিভ্রান্তিকর। প্রকৃত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি ও আমার। উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এই সংবাদে যেভাবে ঘুষ, দুর্ণীতি, অনিয়ম ও সরকারি সম্পত্তি আত্মসাতের মতো গুরুতর অভিযোগ মিথ্যা ও বানোয়াট ভাবে উপস্থাপন করা হয়েছে, তাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর, এই সংবাদের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনও উপস্থাপন করা হয়নি। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুন্ন হয়েছে। বাস্তবতা হলো, কাপাসিয়া উপজেলা ভূমি অফিস সরকারের প্রচলিত আইন, বিধি-বিধান ও প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী সুনামের সহিত জনবান্ধব ভূমিসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হয়। কোনো অভিযোগ পাওয়া গেলে তা যথাযথ কর্তৃপক্ষ তদন্ত করে যথাসময়ে ব্যবস্থা গ্রহণ করে থাকেন।
উক্ত সংবাদে ব্যক্তি বিশেষকে জড়িয়ে যেসব মন্তব্য করা হয়েছে, সেগুলো সম্পূর্ণরূপে অনুমান নির্ভর ও মানহানিকর। যথাযথ তদন্ত ও তথ্য যাচাই ছাড়াই মনগড়া এ ধরনের সংবাদ প্রকাশ সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী।
অতএব, প্রকাশিত সংবাদের সংশোধনী/প্রতিবাদটি আপনার পত্রিকায় প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি। যেন ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানাচ্ছি।
বাবুল মিয়া
উপজেলা সহকারী কর্মকর্তা,টোক ইউনিয়ন ভূমি অফিস, কাপাসিয়া, গাজীপুর।