বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ দুদু মল্লিক , শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়ন পরিষদ ভবন ইউনিয়নের কেন্দ্রস্থল আয়নাপুর বাজারে অবস্থিত পুরাতন ভবনের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন)দুপুরে আয়নাপুর পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সর্বস্তরের জনগণ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ইউনিয়ন পরিষদ ভবন অন্যত্র নির্মাণের প্রস্তাব বাতিল করে পূর্বের স্থানেই আধুনিক ভবন নির্মাণের জোর দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সরকার রফিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন, কাংশা ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ ধলু, সুরুজ্জামান মাস্টার, আবু সালেহসহ আরও অনেকে। বক্তারা বলেন, কাংশা ইউনিয়নের কেন্দ্রস্থল আয়নাপুর বাজার শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের কার্যক্রম এ স্থান থেকেই পরিচালিত হয়ে আসছে। তাই জনগণের সুবিধা, সহজ যাতায়াত এবং সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে নতুন ইউনিয়ন পরিষদ ভবনও পুরাতন ভবনের স্থানেই নির্মাণ করা প্রয়োজন।
তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদ ভবন অন্যত্র নির্মাণ করা হলে সাধারণ জনগণকে সেবা গ্রহণে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হবে। তাই জনস্বার্থ বিবেচনায় বর্তমান স্থানেই একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধনে কাংশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, কৃষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে বক্তারা দ্রুত দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এলাকাবাসী।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com