বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় শিবিরের উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন:

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাপাসিয়া উপজেলার পূর্ব অঞ্চল শাখার উদ্যোগে দেশীয় মৌসুমী ফল উৎসবের আয়োজন করা হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে গত শনিবার ঘাগটিয়া ইউনিয়ন অফিস চত্বরে মৌসুমী ফলের উৎসবের আয়োজন করা হয়।
মৌসুমী ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর – ৪ (কাপাসিয়া) সংসদীয় আসনের এমপি সালাউদ্দিন আইউবী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারিষাব ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা তারেক হাসান, ইসলামী ছাত্র শিবিরের গাজীপুর জেলা এইচ আর ডি সম্পাদক আবু নাঈম, ইসলামি ছাত্র শিবিরের কাপাসিয়া উপজেলার পূর্ব শাখার সভাপতি হাফেজ ইমরান হোসেন, উত্তরের সভাপতি মারুফ হোসেন প্রমূখ।
প্রধান অতিথি সালাউদ্দিন আইউবী এমপি দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, কাপাসিয়া উপজেলা মৌসুমী ফলের জন্য বিখ্যাত। কাপাসিয়ার মাটি অনেক উর্বর।
মৌসুমী ফল আল্লাহর এক অপূর্ব নেয়ামত। মানুষের নানা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রকৃতিতে স্বয়ংক্রিয়ভাবে এসব ফলের আগমন ঘটে।
পবিত্র কোরআনেও আল্লাহ তায়ালা এই ফলগুলোকে তাঁর বিশেষ অনুগ্রহ ও নেয়ামত হিসেবে উল্লেখ করেছেন। আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জামের মতো ফলগুলো ভিটামিন এ, ভিটামিন সি, পটাসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে, যা শরীরের ভেতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। এসব ফলের স্বাদ, গন্ধ ও রঙের বৈচিত্র্য মানুষের জন্য মহান আল্লাহর এক বিশেষ রহমত। নতুন ফল হাতে পেলে রাসুলুল্লাহ (সা.) আল্লাহর কাছে বরকতের দোয়া করতেন—”আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা”। যার অর্থ ” হে আল্লাহ আমাদের ফলে বরকত দিন”।
তিনি আরো বলেন, মহান আল্লাহ পাক পবিত্র কোরআনের সুরা আনআম এর ১৪১ নম্বর আয়াতে ফল খাওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি অপচয় করতে নিষেধ করেছেন। এছাড়া নতুন ফল পেলে নিজের পরিবারের পাশাপাশি দরিদ্র ও প্রতিবেশীদেরও তা খাওয়ানোর কথা বলা হয়েছে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় শিবিরের উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com