বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় আইপিপরিবর্তন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু 

গোলাম সারোয়ার, কাপাসিয়া।। 

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের  নায়ানগর গ্রামে আইপিএসের বৈদ্যুতিক সংযোগ পরিবর্তনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মাহিন হাসান (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৩ জুন মঙ্গলবার ভোরে এ মর্মান্তিক ও দুঃখজনক দুর্ঘটনাটি ঘটে।

নিহত আল মাহিন হাসান উপজেলার নায়ানগর গ্রামের মরহুম মুক্তার হোসেনের পুত্র। তার পিতা বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন। আল মাহিন স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমানের ভাইপো। এবং উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাড়ির আইপিএসের বৈদ্যুতিক লাইনের সংযোগ পরিবর্তনের কাজ করছিলেন আল মাহিন। একপর্যায়ে সে বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচা ও স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, আল মাহিন একজন মেধাবী ও ভদ্র স্বভাবের ছেলে। তার আকস্মিক মৃত্যু পরিবার ও এলাকাবাসীর জন্য অপূরণীয় ক্ষতি।

আল মাহিনের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহপাঠী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় আইপিপরিবর্তন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু 

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com