বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

‎কাপাসিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
‎সভায় জানানো হয়, আগামী ২৮ জুন (রোববার) দিনব্যাপী কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নের ২৬৫টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডাক্তার তামান্না তাসনীম। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোসা. রহিমা খাতুন। এছাড়াও সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার তামান্না তাসনীম বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাপসুল খাওয়ানোর আগে শিশুদের খালি পেটে না রাখার বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। খালি পেটে ভিটামিন ‘এ’ গ্রহণ করলে কিছু ক্ষেত্রে শিশুদের হজমে সমস্যা দেখা দিতে পারে। তাই শিশুদের খাবার খাওয়ানোর পর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল গ্রহণ করানোর জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
‎সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রচার প্রয়োজন। একটি শিশুও যেন ক্যাপসুল গ্রহণ থেকে বাদ না পড়ে, সে জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা বাড়াতে হবে।
‎তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি রক্ষা ও স্বাভাবিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত দিনে অভিভাবকদের নিজ নিজ শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
‎সভায় ক্যাম্পেইনের বিভিন্ন দিক, কেন্দ্র পরিচালনা, দায়িত্ব বণ্টন ও প্রচার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করলে কাপাসিয়া উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল হবে বলে আশা প্রকাশ করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

‎কাপাসিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com