বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি -বিএমইউজে

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম। 

গণমাধ্যম হচ্ছে সমাজ ও রাষ্ট্রের দর্পণ। একটি স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যমই রাষ্ট্রের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে সক্ষম। তাই গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বার্থে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।
বাংলাদেশে মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর মাসিক ভার্চুয়াল মিটিংয়ে।এক বিবৃতিতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ বলেন – গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের আশা-আকাঙ্খা, সমস্যা ও সম্ভাবনাকে জাতির সামনে তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই।”

সংগঠনের সাধারণ সম্পাদক “শিবলী সাদিক” বলেন – “দুঃখজনক হলেও সত্য, দেশে বিভিন্ন সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি, হামলা-মামলা এবং মতপ্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতার ঘটনা ঘটেছে। আমরা বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনের জন্য সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাধীনভাবে সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

সংগঠন এর সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন বলেন – “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকেও দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে।” পাশাপাশি সংগঠনগুলোকে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা হিসেবে তৈরি করা উচিত, বিবৃতিতে সোহাগ আরেফিন আরো  বলেন,  আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি, যেখানে সত্য প্রকাশে কোনও বাধা থাকবে না এবং গণমাধ্যম স্বাধীনভাবে গণমাধ্যম সুরক্ষা আইন প্রণয়ন করে  জনগণের কথা বলতে পারবে।


Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি -বিএমইউজে

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com