নিজস্ব প্রতিবেদক :
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ প্রেসক্লাব কাপাসিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন – ২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়নের দেলগাঁও গ্রামে “আতর আলী কটেজে” এ সম্মেলনের আয়োজন করা হয়।
মোঃ জাকির হোসেন কামালকে সভাপতি, গোলাম সারোয়ার সাধারণ সম্পাদক, মীর মাসুদ করিমকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
বৃষ্টি ভেজা দিনে গ্রাম্য পরিবেশে “আতর আলী কটেজে” জাঁকজমকপূর্ন আয়োজনে বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যরা তাদের পরিবার পরিজন নিয়ে অত্যন্ত আনন্দঘন মূহুর্ত উপভোগ করেন। উপস্থিত সাংবাদিকদের পরিবারের লোকজন একে অপরের সাথে পরিচিত হয়ে আনন্দ উপভোগ করেন।
বাংলাদেশ প্রেসক্লাব কাপাসিয়া উপজেলা শাখা সভাপতি মোঃ জাকির হোসেন কামালের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক গোলাম সারোয়ারের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অথিতি হিসাবে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক ফরিদ খান। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক প্রকাশক ডঃ আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা বিভাগীয় সভাপতি এফ রহমান, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম, পুলিশ পরিদর্শক তদন্ত যোবায়ের আহমেদ,পুলিশ পরিদর্শক অপারেশন আব্দুল বাসের, গাজীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন সরকার, সাধারন সম্পাদক ইব্রাহিম খন্দকার এবং বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও তাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

