কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন:
মানুষ মানুষের জন্য। মানবতার সেবাই আল্লাহর এবাদত। এ মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে ১০ জুন বুধবার কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের গাওড়ার গ্রামের (কাজীপাড়া এলাকায় ) এক অসহায় পরিবারের উঠানে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হলেন বারিষাব ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ওই অসহায় পরিবারের সমস্যার কথা জানতে পেরে এগিয়ে আসেন এবং চাল ডাল তেল আটা সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী
উপহার হিসেবে প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বারিষাব ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ তারেক হাসান, বারিষানের ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আবুল হাসেম ও মেম্বার পদপ্রার্থী মোঃ মোকাররম হোসাইন প্রমূখ।
মাওলানা তারেক হাসান বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক রাজনৈতিক সংগঠন। অসহায় মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানব সেবার দায়বদ্ধতা নিয়েই আমরা কাজ করি। কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ গঠনের লক্ষ্যে আমাদের প্রচেষ্টার অংশ হিসেবেই অসহায় মানুষের পাশে দাড়ানোর ক্ষুদ্র প্রয়াস।

