কাপাসিয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার বিচারের দাবিতে মানববন্ধন : ধর্ষণ চেষ্টাকারী গ্রেফতার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) চাচাতো ভাই জামায়াতে ইসলামীর নেতা আমজাদ দরজী (৫৭) কর্তৃক ধর্ষণ চেষ্টার প্রতিবাদে এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ১১ জুন বৃহস্পতিবার বিকালে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের অংশগ্রহণে মানববন্ধনটি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। ঘটনার সাথে জড়িত কান্দানিয়া গ্রামের জামায়াতে ইসলামীর ওই ধর্ষণ চেষ্টাকারীকে দুপুরে থানা পুলিশ গ্রেফতার করেছে। এব্যাপারে মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ চেষ্টা ও হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগে মামলা দায়ের করেন।

প্রতিবন্ধী কিশোরীর মা নাজনীন সুলতানার (৪২) দায়েরকৃত অভিযোগে জানান, গত এক বছর আগে তার স্বামী সাজেদুল দরজী মারা যান। সেই থেকে তার শারীরিক প্রতিবন্ধী কন্যা (১৪) এবং রাবেয়া মনি (৮) কে নিয়ে অতি কষ্টে মানবেতর জীবন-যাপন করছেন। গত ২৭ মে সকাল অনুমান ১০ ঘটিকার সময় চাচাতো ভাসুর মৃত গিয়াস উদ্দিন দরজীর ছেলে আমজাদ দরজী ওই কিশোরীকে ঈদের সালামী দেয়ার প্রলোভনে ফুঁসলিয়ে পার্শ্ববর্তী তাদের বাড়িতে নিয়ে যাবার কথা বলে। পরে সে বাড়ির দক্ষিণ পাশের জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। ওই সময় তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে নির্যাতন চালায়।
নির্যাতনের শিকার কিশোরী ডাক চিৎকার করলে তাকে হত্যা করে লাশ গুম করার ভয়ভীতি ও হুমকি দেয়। এসময় তার মা তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে কান্নাকাটির শব্দ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। মায়ের প্রতিবাদের মুখে তাকেও সে ঝাপটিয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় তাদের ডাক চিৎকারে ছেড়ে দিয়ে পরবর্তীতে সুযোগ পেলে প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ করে নিয়ে ধর্ষণসহ হত্যা ও লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়।
এলাকার ওই লম্পট আমজাদ দরজীর অব্যাহত হুমকিতে ওই পরিবার বর্তমানে জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এব্যাপারে থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ যোবায়ের জানান, শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আমজাদ দরজী নামে একজনকে আটক করেছেন। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
ধর্ষণ চেষ্টা ও হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় (মামলা নং -১৪) দায়ের করা হয়েছে। কিশোরীকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। শুক্রবার সকালে গাজীপুর আদালতে প্রেরণ করা হবে।
বিচারের দাবীতে অনুষ্ঠিত মানববন্ধন শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা কাপাসিয়া থানায় যান। তারা ঘটনার সাথে জড়িত ও আটককৃত জামায়াতে ইসলামীর নেতা আমজাদ দরজীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এব্যাপারে কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা জানান, অভিযুক্ত ও আটককৃত আমজাদ দরজীর সাথে জামায়াতে ইসলামীর কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। তবে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা পর।প্রতীকের পক্ষে এলাকায় কাজ করেছেন। তদন্তে সে দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জামায়াত নেতা।

Share this news as a Photo Card

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার বিচারের দাবিতে মানববন্ধন : ধর্ষণ চেষ্টাকারী গ্রেফতার

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com