ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি : 

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র পৃথক অভিযানে ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও গজ কাপড় জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ অক্টোবর রাতে গোবরাকুড়া ও গজনী সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি’র সদস্যরা এসব পণ্য আটক করেন।

অভিযানে ৮০৩ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে,একটি নোকিয়া বাটন মোবাইল, একটি গ্রামীণ সিম ও ৯৬ মিটার গজ কাপড় জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৩১ হাজার ৭০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান দৈনিক বাংলা প্রতিদিনকে বলেন , চোরাকারবারীরা অভিনব কৌশলে সীমান্ত পথে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছিল,তবে টহলরত বিজিবি সদস্যদের তৎপরতায় তা ব্যর্থ হয়। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com