বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

শেরপুর-২ আসনে বিপ্লব ও সংহতি দিবসে মনোনয়ন পরিবর্তনের দাবি নেতাকর্মীদের

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো.ফাহিম চৌধুরীর পরিবর্তনের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার পৌর শহরের চৌরাস্তায় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তারা এ দাবি জানান।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক নুরল আমিনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা।

মনোনয়ন বঞ্চিতদের মধ্যে ছিলেন,মো.দুলাল চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক তারা, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো.ইলিয়াস খান, এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন,মনোনয়ন বঞ্চিত এসব নেতারা বিএনপির দুর্দিনে দলের পাশে ছিলেন, কিন্তু ফাহিম চৌধুরী গত ১৭ বছর ধরে নেতাকর্মীদের খোঁজখবর রাখেননি। তাই এই আসনে প্রার্থী পরিবর্তন করা হলে জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনটি বিএনপি সহজেই পুনরুদ্ধার করতে পারবে।

উক্ত দিবসের আলোচনা সভায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

শেরপুর-২ আসনে বিপ্লব ও সংহতি দিবসে মনোনয়ন পরিবর্তনের দাবি নেতাকর্মীদের

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com