কাপাসিয়ায় হাড্ডাহাড্ডি লড়াই: ধানের শীষকে হারিয়ে চমক দেখালেন জামায়াতের সালাহউদ্দিন আইয়ুবী

এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর);

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলে বড় ধরনের চমক সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে হয়েছে অভূতপূর্ব প্রতিদ্বন্দ্বিতা। শেষ হাসি হেসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী সালাহউদ্দিন আইয়ূবী। নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৯৯৭ জন। এর মধ্যে ২ লাখ ৪০ হাজার ৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটের ব্যবধান বিশ্লেষণ করলে দেখা যায় লড়াই ছিল সমানে সমান: সালাহউদ্দিন আইয়ুবী (দাড়িপাল্লা): ১০১৭৭৯ (বিজয়ী) শাহ রিয়াজুল হান্নান (ধানের শীষ): ৯০৩৯০ ভোট।
বিজয়ী প্রার্থী সালাহউদ্দিন আইয়ুবী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ রিয়াজুল হান্নানের চেয়ে ১১,৩৮৯,ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে কাপাসিয়ায় ভোটার উপস্থিতিকে ‘সন্তোষজনক’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পোস্টাল ভোট কেন্দ্রসহ মোট ১২৩টি কেন্দ্রে ৬১.৬৫% ভোট কাস্টিং হয়েছে। তবে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর বাইরে বাকি প্রার্থীদের ভোট প্রাপ্তি ছিল নগণ্য: জাতীয় পার্টির এনামুল কবির (লাঙ্গল): ২১৪৭ ভোট ,ইসলামী আন্দোলনের মো. কাজিম উদ্দিন (হাতপাখা): ২৩৪৮ ভোট স্বতন্ত্র প্রার্থী মো. শফিউল্লাহ (ফুটবল): ১৫২১ ভোট ,সিপিবি’র মানবেন্দ্র দেব: ১০৯১ ভোট ও আমজনতা দলের জাকির হোসেন: ২৭৮ ভোট ন্যাশনাল পিপলস পার্টির মনির হোসেন এনপিপি: ১৩৫ ভোট । ফলাফল ঘোষণার পর থেকেই পুরো কাপাসিয়া জুড়ে বইছে উৎসবের আমেজ। সালাহউদ্দিন আইয়ুবীর সমর্থকরা রাস্তায় নেমে ‘দাঁড়িপাল্লা’র স্লোগানে মুখরিত করে তুলেছেন চারপাশ। কর্মী-সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণের হিড়িক পড়ে গেছে। সূত্র মতে, আইনি প্রক্রিয়া শেষে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনি দায়িত্ব বুঝে নেবেন।

বাংলা প্রতিদিনে বিজ্ঞাপন দিন।
বাংলা প্রতিদিনে বিজ্ঞাপন দিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com