জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হলেন দেবীদ্বারের সন্তান মেহেদী হাসান রিয়াদ

গাজীপুর প্রতিনিধি:

জাতীয়তাবাদী সাইবার দল (NCP) কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লার দেবীদ্বারের কৃতি সন্তান, বিশিষ্ট সাহসী সাংবাদিক ও সমাজকর্মী মেহেদী হাসান রিয়াদ।

রাজনীতি, সমাজসেবা এবং অনলাইন ও সাইবার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও অধিকার আদায়ের লড়াইয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। অত্যন্ত দক্ষ ও সাহসী এই সংবাদকর্মীর নতুন এই দায়িত্ব প্রাপ্তিতে দলের তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মেহেদী হাসান রিয়াদ বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় দলের শীর্ষ নেতৃত্বকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে সাইবার মাধ্যমে অপপ্রচার রোধ এবং সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা বজায় রাখব।”

বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা পরিবারের শুভেচ্ছা
জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় মেহেদী হাসান রিয়াদ-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা পরিবার।

প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, মেহেদী হাসান রিয়াদ একজন অত্যন্ত দক্ষ, নির্ভীক ও নিবেদিতপ্রাণ সাংবাদিক। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি পুরো সংবাদকর্মী সমাজের জন্য অত্যন্ত আনন্দের। আমরা বিশ্বাস করি, তার যোগ্য নেতৃত্বে সাইবার দল আরও গতিশীল ও শক্তিশালী হবে। তারা রিয়াদের ব্যক্তিগত জীবনের সাফল্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

শুভেচ্ছান্তে: বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা পরিবারসম্পাদনা: গোলাম সারোয়ার

Share this news as a Photo Card

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হলেন দেবীদ্বারের সন্তান মেহেদী হাসান রিয়াদ

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com