কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে টিউবওয়েল বিতরণ

কাপাসিয়া( গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এক অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

কড়িহাতা ইউনিয়নের বেহাইদর হাতীবান্দা গ্রামের দরিদ্র ও অসহায় হারুন এর পরিবার বিশুদ্ধ পানির সংকট ভুগছিলো। পানির সংকট দূর করার জন্য স্থানীয় স্থানীয় জামায়াত সাংগঠনিকভাবে ওই পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ ও স্থাপনের মহতি উদ্যোগ গ্রহণ করে।
২৩ মে শনিবার সকালে বেহাইদর হাতিবান্ধা গ্রামের অসহায় হারুন এর পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ ও স্থাপনের কাজ উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর – ৪ কাপাসিয়া আসনের এমপি সালাউদ্দিন আইউবী, কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট আলেমেদ্বীন ও ব্যাংকার জামাল উদ্দিন মোড়ল, জামায়াতে ইসলামীর প্রবীণ নেতা মাওলানা আলাউদ্দিন প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com