কাপাসিয়ায় স্কুল-কলেজ শিক্ষার্থীদের মেধা ও বিজ্ঞান উদ্ভাবন প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

মীর মোঃ মাসুদ করিম , কাপাসিয়া। 

তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশের লক্ষ্যে গাজীপুরের কাপাসিয়ায় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা ও বিজ্ঞান উদ্ভাবন প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সরকারের শিক্ষা উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক মডেল এবং সৃজনশীল গবেষণামূলক কাজ প্রদর্শন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. তামান্না তাসনীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আরিফ সরকার, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন বেপারী, জেলা জামায়াতের নায়েবে আমীর শেফাউল্লাহ, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর মাসুদ করিম  এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশবান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি উন্নয়ন, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি এবং দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান ভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।

Share this news as a Photo Card

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় স্কুল-কলেজ শিক্ষার্থীদের মেধা ও বিজ্ঞান উদ্ভাবন প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com